• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার মূল আসামিসহ গ্রেপ্তার ২

খুলনাভিশন ডেক্স। কাজীআতিক / ১২২ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মামলার এজাহার নামীয় ১নং আসামি উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের ছেলে বখাটে আশরাফুল ইসলাম অমিতকে জনতার সহায়তায় নলতা থেকে এবং ৪নং আসামি ইন্দ্রনগর গ্রামের মৃত রহিম বক্স পাড়ের ছেলে আব্দুর রউফকে (৫৫) বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে হত্যাচেষ্টার ঘটনায় মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিতকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ /১০জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম সামাদের পিতা ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখ।

এজাহার সূত্রে জানা গেছে, ১১মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে সাইফুল ইসলামকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় আশরাফুল ইসলাম অমিত (২১) ও অন্যান্য আসামিরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

হত্যচেষ্টার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানা জানান, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, শুক্রবার জুমআ’র নামাজের পর সাইফুল ইসলামকে হত্যাচেষ্টার সাথে জড়িত বখাটে মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিতসহ সকল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্দ্রনগর গ্রামে মানববন্ধন করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা