• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জমি দখল মামলায় বিএনপি নেত্রী মুন্নিসহ ৭ জনকে অব্যাহতি

খুলনাভিশন ডেক্স / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নিসহ সাতজন জমি দখলের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বুধবার মামলার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলেন, ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর গ্রামের মৃত নাজমুল ইসলামের তিন ছেলে সাদমান আলভী রিফাত, নাফিউল ইসলাম, নাওয়াফ, নাজিউল ইসলাম, আবুল হোসেনের দুই ছেলে কল্লোল হোসেন ও কাকন এবং ইসলামের ছেলে আমিনুর রহমান।

মামলার সূত্রে জানা যায়, ঝিকরগাছার কৃত্তিপুর মৌজার ১১৬৪, ১২৩২ ও ১৩০৬ দাগের ০.১৪৯৮ একর জমি ওলিয়ার রহমানের কাছ থেকে ২০০২ সালের ২৬ আগস্ট দলিলমূলে ক্রয় করেন আব্দুল করিম। পরে ২০১৭ সালের ৪ জুলাই তিনি এ জমি তার মেয়ে আরিফা সুলতানার নামে হেবা দলিল করে দেন। হেবা দলিলের ভিত্তিতে আরিফা সুলতানা নিজ নামে নামজারি করে জমির দখল ভোগ করতে থাকেন।

এ জমির পাশে সাহেব আলীর ৯৪ শতক জমি ২০০৪ সালের ৩০ নভেম্বর ক্রয় করেন নাজমুল ইসলাম। এক পর্যায়ে আসামিরা আরিফা সুলতানার জমি দখলের ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৮ জুন তারা জমিটি দখল করে নেন। এ সময় আরিফা সুলতানা ও তার স্বজনরা বাধা দিতে গেলে আসামিরা তাদের খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

এই ঘটনায় ২০২৪ সালের ৯ জুলাই আরিফা সুলতানা বাদী হয়ে সাবিরা সুলতানাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তৎকালীন বিচারক অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে তারা আদালতে হাজির হয়ে জামিন নেন।

গত ২৭ জানুয়ারি মামলার চার্জ গঠনের নির্ধারিত দিনে আসামিপক্ষের আইনজীবী তাদের অব্যাহতির জন্য আদালতে আবেদন করেন। বুধবার ওই আবেদনের শুনানি শেষে একই বিষয়ে জজ আদালতে দেওয়ানি মামলা চলমান থাকায় বিচারক মামলাটি খারিজ করে আসামিদের অব্যাহতির আদেশ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা