• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে অবস্থা

খুলনা মিশন ডেক্স / ১০৮ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকরাম শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক আকরাম শেখ চর শুকতাইল গ্রামের মোঃ হেকমত শেখের ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে আনসার জমাদ্দার গ্রুপের সাথে হেকমত শেখ গ্রুপের ঝামেলা চলে আসছিল। বুধবার সন্ধ্যায় হেকমত শেখের ছেলে আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে গেলে পিছন থেকে আনসার জমাদার গ্রুপের ১৫-২০ জন আকরাম শেখের উপর আতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান,‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা