• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সিরিয়ায় সামরিক বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে হাজারে

আন্তর্জাতিক ডেক্স / ৯১ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

সিরিয়ায় সামরিক বাহিনী ও আসাদপন্থী আলাউইতিদের লড়াইয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা দেশ। নিহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। ওয়ার মনিটরের বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়ার বর্তমান শাসকদের অনুগত সামরিক বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে উপকূলীয় হার্টল্যান্ডে চার দিন ধরে চলা লড়াইয়ে নিহত হাজার ছাড়িয়ে গেছে বলে এক যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে।

সবচেয়ে ভয়ংকর পাল্টাপাল্টি হামলা চলছে সিরিয়ার উপকূলীয় উত্তর-পশ্চিমাঞ্চলে। আলাউইতি অধ্যুষিত এ এলাকাগুলোয় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে অন্তর্বর্তী সরকার।

স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এখনও কারফিউ জারি রয়েছে লাতাকিয়াসহ অন্যান্য স্থানে। যদিও তারতুস ও লাতাকিয়ার অধিকাংশ অঞ্চল পুনরায় নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে, প্রাণ বাঁচাতে লাতাকিয়ায় অবস্থিত রুশ বিমান ঘাঁটি খামাইমিয়ামে আশ্রয় নিয়েছে আসাদ অনুসারী ও তাদের পরিবার। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মস্কোর সহায়তা চেয়ে বিমান ঘাঁটির সামনে বিক্ষোভ করছেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা