• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

নির্বাচন নিয়ে কোনও বিভাজন যাতে তৈরি না হয়: মির্জা ফখরুল

ডেক্স নিউজ / ৮৭ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা বিভাজন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় শামা ওবায়েদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের মুক্ত চিন্তা করা প্রয়োজন। কারও সাথে মতের মিল নাই হতে পারে। কিন্তু তার মত প্রকাশে জন্য নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ করতে দেখা যায়। নতুন প্রজন্মেকে ইতিবাচক মনোভাব নিয়ে ভাবতে হবে।

তিনি আরও বলেন, ইচ্ছে করলেই সঠিক ইতিহাস মুছে ফেলা যায় না। জিয়াউর রহমানের ভাষণ ও দেশ পরিচালনায় অসাধারণ প্রজ্ঞা নিয়ে গবেষণা করার শেষ নেই। খালেদা জিয়াও স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। কোনো আপস না করে তারেক রহমান জনগণকে নেতৃত্ব দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা