গাবুরা ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন।
উপকূলীয় উপজেলা শ্যামনগর এর গাবুরা ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (৩০মার্চ) বেলা ১০ঃ৩০ টায় গাবুরা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
লিডার্সের CARE প্রকল্পের প্রকল্প অফিসার জনাব মাসুমা খাতুন এর শুভেচ্ছা বক্তব্য ও লিডার্সের সংক্ষিপ্ত পরিচিতির মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। সভায় সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে ফোরামের ০৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।কমিটির সভা প্রধান হিসেবে জি,এম আজিজুল ইসলাম, সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুন, কোষাধক্ষ্য মশিউর রহমান, সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন , সহ-সম্পাদক আয়শা সিদ্দিকা, প্রচার সম্পাদক ইয়াছিন মোড়ল,অধি পরামর্শ সম্পাদক মনিরা আক্তার নির্বাচিত হন উপস্থিত সকল সদস্য । সভায় সঞ্চালনা করেন মোঃ আব্দুল্যাহ গাজী -ফিল্ড ফ্যাসিলিটর এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী চার মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে সমস্যা নিরসনে স্মারকলিপি প্রদান , নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।