• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

এক্স ক্রিকেট এসোসিয়েশন এর সংবর্ধনা প্রস্তুতি সভা 

স্টাফ রিপোর্টার / ৩১১ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক জুলু, আসিফ ও রাজ্জাকদের সংবর্ধনা উপলক্ষে খুলনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে এ প্রস্তুতি সভা আয়োজন করা হয়।

খুলনা ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শেখ মনিরুল হাসানের নেতৃত্বে গঠিত কমিটির সভাপতি জাকির হোসেন হাওলাদার। সভায় আরও উপস্থিত ছিলেন শেখ আলী আজগর, মোল্লা খাইরুল ইসলাম, শাহানুর রহমান আরজসহ ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক পরিচালনায় রয়েছেন মল্লিক সালাম হোসেন, মোহাম্মদ নাসির হোসেন, জিয়াউদ্দিন আহমেদ, ওয়াহিদুল ইসলাম সেলিম, জিয়াউল আলমজিয়া, আসাদুজ্জামান, মোহাম্মদ ইয়াসিন খান, সাংবাদিক আনিছুর রহমান কবির, মোহাম্মদ আরিফ বিল্লাহ উজ্জ্বল, আসাদুজ্জামান আসার, শফিউল আলম সবুজ, শামসুল আলম রনি, সৈয়দ শামীম হোসেন, মইনুল হাসান, মামা জহির উদ্দিন বাবু, হুমায়ুন কবির, এস এম আজাদ এবং আজিজুর রহমান জুয়েল।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালকরা দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাদের সম্মান জানাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি যেন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, শিগগিরই খুলনায় জুলু, আসিফ ও রাজ্জাকদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা