• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তারঃবিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার

খুলনা ভিশন ডেক্স / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট, প্রতিনিধিঃ
​মোংলায় যৌথবাহিনির এক বিশেষ অভিযানে বিদেশি মদ,ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও নৌবাহিনীর সমন্বয় বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
​গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী মাদ্রাসা রোডস্থ একটি বাড়িতে এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাফিয়া বেগম (৫৬) নামে এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় মো. আব্দুর রহিমের স্ত্রী।
তল্লাশি চালিয়ে সাফিয়ার কাছ থেকে জব্দ করা হয়,
​১৮ বোতল বিদেশি মদ,
​২ পিস ইয়াবা ট্যাবলেট,
​মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা ও
​ইয়াবা সেবনের সরঞ্জাম।
​মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাফিয়া বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
​মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
​ওসি আরও জানান, মোংলা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা