• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৮৩ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

আমেরিকা থেকে জি টু জি চুক্তির আওতায় সরকারের আমদানিকৃত ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম রবিবার (১৬ নভেম্বর) সকালে জাহাজ থেকে খালাসের কাজ শুরু হয়েছে।
আমেরিকা থেকে প্রথম সরাসরি মোংলা বন্দরে আসা এমভি উইকোটাটি নামের জাহাজটিতে থাকা এই গম খাদ্য বিভাগের পরীক্ষা-নিরীক্ষায় গুণগতমান ভালো থাকায় বন্দরের বহিরনোঙ্গর ফেয়ার ওয়ে বয়ায় খালাসের কাজ শুরু হয়।
বঙ্গোপসাগরে বন্দরের ফেয়ার ওয়ে বয়ায় জাহাজ থেকে এই গম লাইটার কার্গো জাহাজে খালাসের পর মোংলায় খাদ্য বিভাগের গোডাউনে রাখা হবে।
মোংলার খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, সরকার জি টু জি চুক্তির আওতায়আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা এমভি উইকোটাটি নামের জাহাজটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ার ওয়ে এলাকাতে নোঙ্গর করে। এরপর খাদ্য বিভাগের পক্ষ থেকে জাহাজে আসা গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় গমের গুণগতমান ভালো থাকায় রবিবার সকাল থেকে জাহাজটি হতে লাইটার কার্গো জাহাজে করে গম খালাসের কাজ শুরু হয়। উইকোটাটি জাহাজটি খুবই বড়, গভীরতা অনেক বেশি ও জাহাজে গমও বেশি থাকায় সাগরের ফেয়ার ওয়েতেই গম খালাস করা হচ্ছে।
খাদ্য বিভাগের এই কর্মকর্তা আরো জানান, আমেরিকা-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে এনিয়ে তিনটি চালানে ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম আমেরিকা থেকে দেশে এসে পৌঁছেছে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা