• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

খুলনা-বরিশাল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৩৩ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সরকারি অনুমোদনবিহীন বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ির চলাচল বন্ধ।
মহাসড়কের পাশে থাকা বিআরটিসির সকল কাউন্টার অপসারণ এবং জেলা–ওয়ারি মালিক সমিতির মাধ্যমে বিআরটিসি শৃঙ্খলা অনুযায়ী পরিচালনা।
ইজিবাইক, মাহেন্দ্রসহ সব থ্রি–হুইলারকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল নিষিদ্ধ করে পার্শ্ববর্তী সড়কে সীমাবদ্ধ রাখা; দূরপাল্লার পরিবহনকে জেলা টার্মিনাল থেকে চলাচল বাধ্যতামূলক করা।

রূপসা–বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও দাবি আদায়ে সমঝোতা হয়নি। তিন দফা দাবি না মানায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিভাগের সাত জেলার ১০টি মালিক সমিতি আগামী ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগজুড়ে ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা