• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট, ধানের শীষের প্রচারণায় মনোনয়নপ্রত্যাশী জুলফিকার আলী

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৭৯ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মোংলা বাজারের ব্যস্ত সকাল। মানুষের হাঁকডাক আর দৌড়ঝাঁপের মাঝেই প্রচারণায় নেমেছিলেন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জুলফিকার আলী। হাতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট, মুখে পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার। জনতার ভিড়ে তিনি যেন ছিলেন আশার দীপশিখা—নীরবে হাঁটছিলেন প্রত্যয়ের প্রতীক হয়ে।
ঠিক তখন ভিড় সরিয়ে সামনে এগিয়ে এলেন প্রায় ৬০ বছরের এক নারী। মুখে জীবনের ক্লান্তি, তবু চোখে অপার স্নেহ আর বিশ্বাসের উজ্জ্বলতা। জুলফিকার আলীকে সামনে পেয়ে তিনি কোনো দ্বিধা ছাড়াই দু’হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন—একটি স্বতঃস্ফূর্ত, মমতায় ভরা, হৃদয়ের গভীর থেকে ওঠা আলিঙ্গন।
মুহূর্তটিতে বাজারের কোলাহল থেমে গেল যেন। নারীর কাঁপা কণ্ঠে ভেসে এলো নিখাদ দোয়া—
“বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক… ”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা