মো: হাছিব সরদার মোংলা সংবাদদাতা:
“Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans Mangrove Forests and Their Zones of Influence in Bangladesh.” ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং বাংলাদেশে দূষণ হ্রাস, বাস্তুতন্ত্রের উন্নতি, পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে মোংলায় স্থানীয় বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় রূপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সুন্দরবন রক্ষায় আমরা এর সমন্বয়করী মো: নূর আলম শেখ, বৈদ্যমারি বাজার কমিটির সভাপতি মো: মারুফ মোছাল্লি, চিলা বাজার কমিটির সভাপতি সোলাইমান খাঁন। রূপান্তরের ফিল্ড অফিসার সুনীতি রায়, প্রশিক্ষন সহায়ক সুস্মিতা মন্ডল সহ স্থানীয় ব্যবসায়ীগণ প্রমুখ।
কর্মশালা শেষে স্থানীয় বাজার ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ৮০০ পাটের ব্যাগ বিতরণ করা হয়।