• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে দুটি হরিণ লোকালয়, উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রযোজন কেন্দ্রে অবমুক্ত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১২৪ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে গিয়ে প্রাণ বাঁচালো দুটি হরিণ । আজ (শনিবার) সকাল দশটার দিকে নদী সাঁতরে প্রাপ্তবয়স্ক দুটি চিতল মায়া হরিণ বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকার লোকালয়ে আশ্রয় নেওয়ার পর পরই বন বিভাগ খবর পেয়ে উদ্ধার করে দুপুরে গরম জল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রীয় এলাকায় অবমুক্ত করেছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ আজাদ কোভিদ এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের করমজল এলাকার গহীন অরণ্য থেকে দুটি হরিণ বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে আজ শনিবার সকাল দশটার দিকে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় আশ্রয় নেয়। স্থানীয়রা নদীর সাথে দুটি চিতল মায়া হরিণ লোকালয়ে আশ্রয় নেয়া দেখতে পেয়ে দ্রুত বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে বন রক্ষীদের নিয়ে গিয়ে দ্রুত হরিণ দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাপ্তবয়স্ক এই চিত্রল মায়া হরিণ দুটিকে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা