• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বাগেরহাটে সংসদীয় আসন কমানোয় জেলা জুড়ে তীব্র ক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি / ১৬৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের প্রকাশিত গেজেটে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করারসহ সীমানা সম্পূর্ন পাল্টে যাওযায় জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৩০০ আসনের চুড়ান্ত গেজেটে প্রকাশের পর বৃহস্পতিবার বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মিছিল সমাবেশসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে।
প্রথমে নির্বাচন কমিশন এরআগে একটি সংসদীয় আসন কমিয়ে বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনের সীমানা পুনর্গঠন করে নতুন আসন বিন্যাসে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) ও বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ ও শরণখোলা ও মোংলা) অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। এমন তথ্য প্রকাশ করার পর বাগেরহাট জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ধরে রাখতে জেলার সব মহাসড়ক অবরোধ করে মোংলা বন্দরকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে লাগাতর কর্মসূচি পালন করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতার।
নির্বাচন কমিশনের শুনানীর পর শেষে ৩০০ আসনের চুড়ান্ত গেজেটে প্রকাশের পর জেলার চারটি সংসদীয় আসন বহাল না রেখে একটি কমিয়ে নির্বাচন কমিশন তাদের আসনের সীমানা পুনর্গঠন প্রস্তাব নিজেরাই পাল্টে দিয়ে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) থেকে ফকিরহাট উপজেলাকে কেটে দিয়ে বাগেরহাট -২ আসনের সাথে বাগেরহাট সদর উপজেলাকে বাগেরহাট- ১ আসনের (বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট) সাথে সংযুক্ত করে। প্রস্তাবিত বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) আসন থেকে বাগেরহাট সদর, কচুয়া উপজেলাকে বাদ দিয়ে ফকিরহাট- রামপাল ও মোংলা উপজেলাকে নিয়ে বাগেরহাট- ২ আসন ও বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ ও শরণখোলা ও মোংলা) আসন থেকে মোংলা উপজেলাকে বাদ দিয়ে কচুয়া উপজেলাকে সংযুক্ত করে বাগেরহাট- ৩ আসন গঠন করে গেজেট প্রকাশ করে। গেজেটে বাগেরহাটের সংসদীয় আসন কমে যাবার পাশাপাশি প্রতিটি আসনের সাথে নতুন নতুন উপজেলাকে সংযুক্ত করায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। ববিবার থেকে জেলার চারটি সংসদীং আসন বহাল ও সংসদীয় আসনে নতনি নতুন উপজেলা সংযুক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধসহ লাগাতর কর্মসূচির পালনে শনিবার বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্য পরিষদ যৌথ সভা আহবান করেছে।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা