• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে চিংড়ি ঘের থেকে বিদ্যুতের তার পেঁচানো মরদেহ উদ্ধার

ডেক্স নিউজ / ১৫৫ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি চিংড়ি ঘের থেকে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় ফরহাদ শেখ (৪৮) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বড়বাড়িয়া এলাকার মোজাহার মল্লিকের চিংড়ি ঘের থেকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ শেখ উপজেলার জাড়িয়া গ্রামের আমির আলী শেখের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজজাক মীর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার বড়বাড়িয়া এলাকার মোজাহার মল্লিকের চিংড়ি ঘের থেকে শরীরে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় ফরহাদ শেখের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চিংড়ি ঘেরের মোটর চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে সে মারা যেতে পারে। মরদেহ ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানাযাবে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা