• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বটিয়াঘাটায় অবৈধ সরকারি ইউরিয়া সার জব্দ, ৩ জন আটক

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কাজী আতিক

কিসমত ফুলতলা স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারি ইউরিয়া সার উঠানামার সময় ৩ চোরাকারবারিকে আটক করা হয়। এসময় প্রায় ৫-৬ টন ইউরিয়া সার ও একটি মালবাহী ট্রলার জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন পিরোজপুর জেলার কাউখালি বিজয়নগর এলাকার মৃত মোখলেস মোল­ার ছেলে কুদ্দুস মোল­া (৬৫), বেকুটিয়া এলাকার আল আমিন হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২২) এবং ছিপাড়া এলাকার মৃত সোবহান শেখের ছেলে আসলাম শেখ (২৯)। উদ্ধারকৃত সার থানার হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা