• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) সরকারি ভরাটী খাল ও নদীর অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন ।

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৫৫ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

কাজী আতিক
বটিয়াঘাটায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার ভূমি মোঃ শোয়েব শাত-ঈল ইভান উপজেলার বিভিন্ন সরকারি ভরাটী রেকর্ডীয় খাল ও মরা নদীর অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে গত কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখেন । এসময় তিনি, স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত গ্ৰহণ করেন । আসন্ন বর্ষা মৌসুমে ফসলী জমির পানি নিষ্কাশন ও জলবদ্ধতা নিরসনে আগায় অভিযানের প্রস্তুতি স্বরূপ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন বলে জানা গেছে । উল্লেখ্য উপজেলার বিভিন্ন মৌজার সিএস ও এসএ খতিয়ান ভূক্ত সরকারি রেকর্ডীয় ভরাটী খাল ও নদী দখল করে এক শ্রেণীর ভূমি প্লট ব্যবসায়ীরা ওই সকল সরকারি ভরাটী খালের উপর দিয়ে তাদের প্লটের রাস্তা নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে । অন্যদিকে সরকারি খাল দখল করে প্লটের রাস্তা নির্মাণ করায় এলাকায় কৃত্রিম জলবদ্ধতা সৃষ্টি হয়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাবার আশংকা দেখা দিয়েছে । সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যোগদানের পর থেকে সরকারি খাল ও ভরাটী মরা নদীর অবৈধ দখল উচ্ছেদের প্রস্তুতি গ্ৰহণ করায় উপজেলাবাসী ধন্যবাদ জানিয়েছেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা