• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৪৫ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

শেখ ফারুক
করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার করা হয়েছে। ভারতে যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে তথ্য সংরক্ষণও।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক তুফান দুলাল মন্ডল জানান, পর্যটক ভিসা বন্ধ থাকায় ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াতকারি পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা আগের তুলনায় একণ খুবই কম। তবে বর্তমানে প্রতিদিন পাসপোর্টধারী প্রায় ৩০০ জন যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এখানে মেডিকেল টিম কাজ করছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়তি সতর্কতার পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হলেও অনেক যাত্রী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সচেতনতার ঘাটতি দেখা যাচ্ছে। চেকপোস্টে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিশেষ করে মাস্ক ব্যবহারে তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। বজায় রাখছেন না সামাজিক দূরত্বও।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা ভাইরাস এর স্ক্রিনিং কার্যক্রমে স্থাপিত মেডিকেল টিমে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী মো. মনিরুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আমরা ৮২ জনকে পরীক্ষা করেছি। পাশাপাশি যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর এবং স্বাস্থ্য পরীক্ষার তথ্য সংরক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা