• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

ফুলতলায় গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার

খুলনা ভিসন ডেক্স। কাজী আতিক বটিয়াঘাটা / ১৬৮ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

নিউজ ডেক্স
ফুলতলার পিপরাইল গ্রামের সুমন মোল্যা হত্যা মামলার রিমান্ডে থাকা প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করেছে। পরে ৫দিনের রিমান্ড শেষে ৫ আসামিকে শনিবার (৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান বলেন, সুমন হত্যা মামলায় গ্রেফতারকৃত এজাহারভূক্ত আসামি ফুলতলার থানার পিপরাইল গ্রামের আসামি নাজিম গাজী ওরফে নয়েক গাজীর পুত্র মোমিন গাজী (২৮), ডাউকোনা গ্রামের আব্দুল লতিফ মোল্যার পুত্র মিনারুল (২৭) ছাড়াও কালিয়ার হারুনের পুত্র সামিউল ইসলাম (২৮) ও মৃত মিলনের ছেলে রুবেল এবং বাচ্চু শেখের পুত্র আঃ রহিম (৩২) কে ৫দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি মোতাবেক শনিবার (৩ মে) দুপুরে ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইল দাসপাড়া কার্লভার্টের কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার এস আই সাইফুল ইসলাম বাদি হয়ে মোমিন গাজীকে আসামি করে অস্ত্র আইনে পৃথক মামলা -০৩ মামলা করেন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা