• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১২২ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (৭ এপ্রিল) দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, বোটটি তল্লাশি করে ২ টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২ টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা