• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

খুবি উপাচার্যের সঙ্গে চবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

খুলনাভিশন ডেক্স / ৭৭ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও উন্নয়ন সম্পর্কে তাঁরা একে অপরকে অবহিত করেন এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এমওইউ সম্পাদনের আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্রেস্ট উপহার দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সাইফুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা