• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

গণঅভ্যুত্থান : জোটেনি উন্নত চিকিৎসা ৯ মাস পর পৃথিবী ছাড়লো গুলিবিদ্ধ কিশোর হৃদয়

খুলনা ভিশন ডেক্স / ৮৬ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ীতে গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত মোঃ আশিকুর রহমান হৃদয় (১৭) ৯ মাস ১২ দিন পর মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদয় হোসেন বাউফল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি দিনমজুরি করতেন।
জানা যায়, গত বছরের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলিতে হৃদয় হোসেন গুরুতর আহত হন। তার মাথা, বুক ও হাতে একাধিক গুলি লাগে। এরপর দীর্ঘদিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তার মাথায় থাকা কয়েকটি ছররা গুলি অপসারণে ব্যর্থ হন, যা তার স্বাস্থ্যের জন্য স্থায়ী ঝুঁকি তৈরি করে।

হৃদয়ের পরিবার জানায়, হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করতেন। জুলাই আন্দোলনে ঢাকায় আন্দোলনে অংশ নেন তিনি। ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। এ সময় তার মাথায় তিনটি গুলি লাগে। ওই সময় তিনি লুকিয়ে চিকিৎসা নেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। চিকিৎসকরা তার মাথা থেকে ২টি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেননি। এতে পুরোপুরি সুস্থ হতে পারেননি হৃদয়।

তার পরিবার আরও জানায়, বিভিন্ন সময় অস্থির হয়ে পড়তেন তিনি। প্রচণ্ড জ্বর উঠতো তার শরীরে। গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, অর্থাভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। একমাত্র সম্বল রিকশা ও একটা গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু করার চেষ্টা করেছি। মাথার তিনটি গুলির দু’টি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। বিদেশ চিকিৎসার করা হলে আমার ছেলেটা বেঁচে থাকতো। টাকা নেই তাই ছেলেটা মারা গেছে। আমার ছেলেটার জীবন গেছে। নতুন সরকার আসছে, কেউ তার খোঁজ নিলো না বলে কান্নায় ভেঙে পড়েন।

নিহত হৃদয়ের বড় ভাই মোঃ সোহাগ ইসলাম আনিস বলেন, দীর্ঘদিন ধরে একটা গুলি নিয়ে অসুস্থ ছিল হৃদয়। এতে মাথায় প্রচুর ব্যথা করতো। জ্বর উঠতো। কেউ আমার ভাইয়ের খোঁজ নেয়নি। উন্নত চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাম্মি ইসলাম তরণ বলেন, নিহতের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর আমরা দেখতে পাই, তার ব্রেইনের পর্দায় ইনফেকশন হয়েছে এবং সে কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে রেখেই চিকিৎসা চালিয়ে যেতে বাধ্য হন। শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে মাথায় গুলি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঃ রউফ বলেন, দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি। পরিবার যথাসময়ে বরিশাল নিয়ে যেতে পারেনি। এখানেই বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসান মোহাম্মদ আরেফীন বলেন, মৃত্যুর বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি আমাদের জন্য দুঃখজনক। শহীদ হৃদয়ের পরিবারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে একটি প্রতিনিধি দল যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা