• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩

খুলনা মিশন ডেক্স / ৭৫ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান চা‌লি‌য়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ১ টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ পর্যন্ত চলে এ অভিযান। এ সময়ে গ্রেনেড বাবুর ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে তারা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, গ্রেনেড বাবুর বাবা মিন্টু চৌধুরী, ছোটভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজারের মা সুষমা রানী সাহা।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, রাত ১ টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশ, নৌবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা ১ টি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ ১২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কা‌ছে একটি মন্দিরের পাশে ওই সন্ত্রাসীর ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকার এবং ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। এ সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মাকে আটক করে থানায় নেওয়া হয়ে‌ছে।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনা থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি চৌধুরী এবং তার পিতা মিন্টু চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হবে। আর সৌরভ এবং সোহাগের মা সুষমা রানী সাহাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা