• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৪, ৫, ও ৬ ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত ।

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২৯১ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

কাজি আতিক:
বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৫, ও ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন-কে সামনে রেখে কাউন্সিলরদের প্রত্যেক ভোটে স্থানীয় মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নেতা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গতকাল শনিবার বেলা ১১ টায় প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ‌। জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রুহুল মোমেন লিটন’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও জিএম কামরুজ্জামান টুকু,জেলা বিএনপির সদস্য মোঃ সুলতান মাহমুদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, উপদেষ্টা আব্দুল সত্তার আঁকন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরু, সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী সহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । দ্বিতীয়ার্ধে ২টি ওয়ার্ডের গণতান্ত্রিক ধারায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচিত হন । জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং ৬ নং ওয়ার্ডে সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সুমন নির্বাচিত হন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা