• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

নগরীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় শাহীন শেখ নামে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে খানজাহান আলী সেতুর পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে। নিহত শাহিন লবণচরা থানাধীন বুখারিয়াপাড়া জনৈক মোসলেম শেখের ছেলে। পুলিশ গাড়িটিকে আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, বিকেল পৌনে ৪ টার দিকে ধানসিড়ি পরিবহনের ব্যানারে তিতাস পরিবহন নামে একটি গাড়ি বরিশাল হলে খুলনার দিকে আসছিল। খানজাহান আলী সেতু পার হয়ে পশ্চিম ঢালে এসে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন শেখের ইজিবাইকের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়।

এছাড়া ওই পরিবহনের আঘাতে অপর একজন মোটরসাইকেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গাড়িটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা