• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১০৯ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

বাকেরগঞ্জ বরিশাল সংবাদদাতা :

বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ)সকাল ১১ টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে( বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে) মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে গত ৮ মার্চ শনিবার রাতে উপজেলার নেয়ামতি ইউনিয়ন ছাত্রদল নেতা আসাদুল্লাকে কুপিয়ে আহত ও হাত পায়ের রগ কর্তনের সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব কবির খান, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী সাইফুল জোনায়েদ, কায়েস রহমান, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুল খান,জুয়েল হাওলাদার, সিহাব তালুকদার, রনি হাওলাদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় বক্তারা প্রশাসনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসাদুল্লাহ উপর হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা