• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

মোহনপুর থানার ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ৪ (চার) আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার”

স্টাফ রিপোর্টার / ৮৮ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

“মোহনপুর থানার ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ৪ (চার) আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার”

মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

মোহনপুর থানা পুলিশ গত ২৫/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩:১৫ ঘটিকায় মোহনপুর থানাধীন বড়াইল গ্রামস্থ মৃত সুলতান ডাক্তারের তেতুলতলা পুকুর হতে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিম আব্দুল মালেক (৪২) এর স্ত্রী মোসাঃ কাজলের সহায়তায় লাশের পোশাক-পরিচ্ছেদের বর্ণনা মোতাবেক পুলিশ সনাক্ত করতে সমর্থ হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী মোসাঃ কাজল বাদী হয়ে মোহনপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা নং-১৭, তারিখ-২৬/০২/২০২৫ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ দায়ের করেন।
জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নির্দেশনায় এবং জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ ও মোহনপুর থানার চৌকস টিম ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৮/০২/২০২৫ তারিখ দিবাগত রাতে মোহানপুর থানা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ প্রচেষ্টায় রাজশাহী জেলার বিভিন্ন স্থান এবং চাঁপাইনবাবগঞ্জ হতে ঘটনার সাথে সম্পৃক্ত ৪ (চার) জন আসামি ১। মোঃ হাবিবুর রহমান ৥ আরিফ (২৬), পিতা-মোঃ লায়েক আলী, সাং-তিলাহারী পূর্বপাড়া ২। মোঃ শয়ন ইসলাম (২৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-পশ্চিমপাড়া, উভয় থানা-মোহনপুর, জেলা-রাজশাহী ৩। শ্রী দেবর্শিষ সাহা (২২), পিতা-শ্রী দিপক সাহা, সাং-বুলনপুর ঘোষপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী ও ৪। মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-সাম মোহাম্মদ ৥ সাম, সাং-আলীনগর বুধপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার ও লুন্ঠিত অটোরিক্সা, মোবাইল ও অটোরিক্সা বিক্রির ২৫,০০০/-হাজার টাকা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ভিকটিমকে খুন করে তারা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা