• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষদের জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হলে এবার ঈদের নামাজ যমুনায় চলছে প্রতিকি অনশন

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার / ৯৮২ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষদের জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হলে এবার ঈদের নামাজ যমুনায়

চলছে প্রতিকি অনশন
শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। তা না হলে এবার ঈদের নামাজ যমুনায় গিয়ে হবে বলে জানান তারা।

 

 

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আজও প্রতীকী অনশন পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করছে।

শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। তা না হলে এবার ঈদের নামাজ যমুনায় গিয়ে হবে বলে জানান তারা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।

সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে, আমাদের দাবি মেনে নেয়া হয়েছে। অন্যথায় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।

সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন, মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে, সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা