মাসুদ রানা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দুধরাজপুর গ্রামের শ্রাবণ রাতে নিজেদের বাসার বারান্দায় শুয়ে ছিল। রাত প্রায় ২টার দিকে গলার দিকে তাকে একটি কালাচ সাপ কামড় দেয়।
কামড়ের পর তার দাদি—যিনি নিজেই একজন কবিরাজ—শ্রাবণকে প্রায় ৩–৪ ঘণ্টা ঝাড়ফুঁক করেন। এতে হাসপাতালে নিতে গুরুত্বপূর্ণ সময় চলে যায়।
পরবর্তীতে শ্রাবণের অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি দ্রুত এন্টিভেনম দেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য শ্রাবণকে ফরিদপুর জেলা হাসপাতালে রেফার করা হয়। আলহামদুলিল্লাহ, বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং সে চিকিৎসাধীন রয়েছে।