• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

M,A Salam ( Babu ) / ৭৮ ০০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট,প্রতিনিধিঃ

বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের প্রতিবাদে ওলামা দলের উপজেলা
সভাপতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
বুধবার(২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোল্লারহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে মাওলানা ইব্রাহিম তালুকদার বলেন,”আমার নাম
তালিকায় আসার পর একটি চিহ্নিত কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা
একটি ভুয়া ও বানোয়াট ইউনিয়ন আওয়ামী কমিটির কাগজ তৈরি করে সেখানে আমার
নাম বসিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয় । যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জেলা প্রশাসক মহোদয় উক্ত ভুয়া কাগজটির কোনো প্রকার সত্যতা যাচাই-বাছাই ছাড়াই আমাকে আওয়ামী ট্যাগ’ দিয়ে চূড়ান্ত তালিকা থেকে আমার নাম বাদ দেন।”

তিনি অভিযোগ আরো বলেন, মোল্লারহাট উপজেলা যাচাই-বাছাই কমিটি কোনো ধরনের
নিয়ম নিতির তোয়াক্কা না করে শুরুতেই তার নাম তালিকা থেকে বাদ দেয়।
পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের সাথে দেখা করে বিষয়টি জানালে জেলা প্রশাসক তার আবেদনটি পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে তিনি তার সাথে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ ও
ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে কোনো চক্রান্তের কাছে নতিস্বীকার না করে
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে পুনরায় সারের ডিলারশিপ তালিকায়
অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানান। এসময় তারসাথে একাধিক ভুক্তভোগীরা
উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা