পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছার গড়ইখালী’র আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুসহ কমিটি সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো, শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংবর্ধনা সভার শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা অ্যাডহক কমিটি ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
সহকারি শিক্ষক মোস্তফা আলামীনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার ও আবুল বাসার বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক মফিজুল ইসলাম টাকু,অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো,আহসান উল্লাহ যোয়াদ্দার ও শিক্ষক প্রতিনিধি গোপাল চন্দ্র মন্ডল।
এ সময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মিজান গাজী, নজরুল ইসলাম,মাষ্টার হাফিজুর রহমান, যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি,শাহআলম, আব্দুল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।