• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার

‎দেশের বিদ্যুৎ চাহিদার ৮/১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

M.A Salam ( Babu) / ১১৩ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলায় শিক্ষার্থীদের মাঝে নানাবিধ শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বুধবার দুপুরে মোংলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, পানির বোতল, টিফিন বক্স) বিতরণ করা হয়েছে। এছাড়া ওই বিদ্যালয়েরই ২২ জন শিক্ষার্থীকে (ছেলে-মেয়ে) দেয়া হয় একটি করে বাইসাইকেল।
‎
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র’র প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি ও অভিভাবক সদস্য বিধান গাইন।
‎
‎এ সময় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার ৮/১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এ কেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা-রামপালেরও আর্থসামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। যেমন শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সেবা প্রদাণ, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং কর্মসংস্থান। এছাড়া সরকার অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষ রোপণ কর্মসূচিতেও আমরা ভূমিকা রাখছি। অত্র এলাকায় আমরা ১ লাখ গাছের চারা বিতরণ ও তা সংরক্ষণে কাজ করছি। ভবিষ্যতেও এমন সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ##
‎
‎মো: হাছিব সরদার,
‎০১৯৭২-১১৫৫২১.
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা