• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ হাজার মিটার জাল জব্দ, মাছ বিতরণ এতিমখানায় সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা।

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫

M.A Salam ( Babu) / ১০৭ ০০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারীসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মেরেলগঞ্জ শরণখোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন ঘটনাস্থল পরির্দশন কালে জানান, শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকন ও লাকি বেগম দম্পত্তির ছেলে রাফি আকন (৯) বাবা মা’র বিচ্ছেদের পর সে দাদা-দাদীর কাছে থাকতো। দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। গত শুক্রবার বিকাল থেকে সে নিখোঁজ ছিল। রাফি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। সোমবার সকালে বাড়ির পাশের খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকা-। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারীসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা