*খুলনা ভিশন*
*স্টাফ রিপোর্টার: রবিউল ইসলাম*
*খুলনা:* খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী *খাদেমুল ইসলাম দারুল কেরাত মাদ্রাসা* এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বহু বছরের পুরনো ভবনের দেয়াল ফেটে চৌচির, ছাদে বড় বড় ফাটল। পলেস্তরা খসে পড়ছে প্রতিদিন।
ভিডিওতে দেখা যায়, এই ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই নিষ্পাপ শিশুরা বসে কোরআন তেলাওয়াত করছে। লাল কার্পেটের উপর কাঠের রেহালে কোরআন শরীফ নিয়ে পড়ছে “কোরআনের পাখি”রা। কিন্তু তাদের মাথার উপরেই ফাটল ধরা ছাদ, খসে পড়া দেয়াল।
*স্থানীয়দের অভিযোগ:*
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, মাঝে মাঝে সামান্য মেরামত করা হলেও তাতে কাজ হচ্ছে না। ভবনটির অবস্থা এতটাই শোচনীয় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। মেরামত নয়, পুরো ভবন ভেঙে নতুন করে নির্মাণ করাটাই এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।
*এলাকাবাসীর দাবি:*
এলাকাবাসী, মুসল্লি ও মাদ্রাসা কমিটির পক্ষ থেকে খুলনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে। তারা বলছেন, “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিত সংসদ সদস্য যেন দ্রুত বিষয়টি দেখে এই মাদ্রাসাটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন।
কোরআনের পাখিদের নিরাপত্তার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও অনতিবিলম্বে এই মাদ্রাসাটি পুনর্নির্মাণ করা হোক – এটাই এলাকাবাসীর প্রত্যাশা।
*”আমরা চাই না কোনো দুর্ঘটনার পর তদন্ত হোক। দুর্ঘটনার আগেই ব্যবস্থা গ্রহণ করা হোক