• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ হাজার মিটার জাল জব্দ, মাছ বিতরণ এতিমখানায় সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা।

খুলনার দৌলতপুর থানা এলাকার শীর্ষ স’ন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দিপুকে গ্রে’প্তার করেছে র‌্যাব-৬।

স্টাফ রিপোর্টার / ১৬৭ ০০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :

খুলনার দৌলতপুর থানা এলাকার শীর্ষ স’ন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দিপুকে গ্রে’প্তার করেছে র‌্যাব-৬। রোববার (০৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রে’প্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দৌলতপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অ’স্ত্র উ’দ্ধার করা হয়।

গ্রে’প্তার আরমান দৌলতপুর থানার মহেশ্বরপাশার আসাদুজ্জামান মিঠুর ছেলে।
র‌্যাবের জানায়, একাধিক হ’ত্যা মামলার আসামি আরমান গত কয়েকদিনের পুলিশের তৎপরতায় খুলনা ছেড়ে পরিবারসহ ফরিদপুরের বোয়ালমারীতে অবস্থান নেয়। উন্নত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার দুপুর সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রে’প্তার করা হয়। পরে তাকে নিয়ে খুলনার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, চলতি বছরের মাঝামাঝি সময়ে ভৈরব নদ থেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা ঘাউরা রাজিবের মরদেহ উদ্ধার করা হয়। ওই মামলায় সে এজাহারনামীয় দুই নম্বর আসামি। দৌলতপুর থানায় একাধিক হ’ত্যাকান্ডে তার সম্পৃক্ততা রয়েছে। কিন্তু ভয়ে তার নামে কেউ কোনো মামলা করতে সাহস পায়নি। মসজিদের ভেতরে প্রবেশ করে মুসল্লিদের ওপর গুলির ঘটনায়ও সে জড়িত রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা