• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

M.A Salam / ১১৫ ০০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধি:

স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে কাড়াপাড়া ইউনিয়ন
নাগরিক ফোরামের সদস্যদের সঙ্গে স্থানীয় প্রশাসনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উদয়ন-বাংলাদেশ ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর
গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন বীথি।
অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উদয়ন-বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জাতীয়
মহিলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মেহরুনেছা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল পারভেজ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি,রমেশ চন্দ্র মিস্ত্রী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আকন।
এ সংলাপে উপস্থিতছিলেন বাগেরহাট উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক
কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির
সদস্য এস এম রাজ, সদস্য গোপী নাথ সাহা,স্বেচ্ছাসেবী সংস্থা নীড়ের
নির্বাহী পরিচালক বেগ আব্দুল আলিম,এবং সাংবাদিক আজাদুল হক,ব্র্যাকের জেলা সমন্বয়কারী এস.এম ইদ্রীস আলম, সকাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা,ফাতেমা,বক্তব্য
রাখেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চলনায় ছিলেন উদয়ন-বাংলাদেশের নির্বাহী
পরিচালক সাংবাদিক ইসরাত জাহান###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা