• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
নবীনগরে তিতাস নদী ভরাট, ফরিদ মিয়াকে ২ লাখ টাকা ও ১৫ দিনের আল্টিমেটাম । শিরোনাম: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পর পেনড্রাইভ-ল্যাপটপ ইস্যু: নতুন করে প্রশ্নের মুখে পুরনো প্রোপাগান্ডা* চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার রাষ্ট্র অচলকারীদের ক্ষমা: এটা কি ক্ষমা নাকি পুরস্কার? ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন নীতিমালা: কিউআর কোড ও নির্দিষ্ট রুটে চলবে ইজিবাইক দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রামপালের শিশু জোবায়েরের চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা: রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ র‌্যাব ও সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে প্রতারণা এবং এক স্কুল ছাত্রত্রীকে ধর্ষণ, খুলনার পারভেজ মোংলায় গ্রেপ্তার “রুচির দুর্ভিক্ষ” নাকি “তৈলাক্ত বাঁশের রিলে রেস”? তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পদায়ন নিয়ে আলোচনা-সমালোচনা

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

M,A Salam ( Babu ) / ৬৮ ০০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৬: মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত Dr. Abdullah Zafer bin Abiyah সৌজন্য সাক্ষাৎ করেছেন। ​ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা ও উৎকর্ষ বৃদ্ধিতে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) এবং সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর মধ্যে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি ও কোর্স বিনিময় আরও জোরদার করার ব্যাপারে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া,​ প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের যৌথ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
​সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সামগ্রিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক অগ্রগতির জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা