• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
নবীনগরে তিতাস নদী ভরাট, ফরিদ মিয়াকে ২ লাখ টাকা ও ১৫ দিনের আল্টিমেটাম । শিরোনাম: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পর পেনড্রাইভ-ল্যাপটপ ইস্যু: নতুন করে প্রশ্নের মুখে পুরনো প্রোপাগান্ডা* চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার রাষ্ট্র অচলকারীদের ক্ষমা: এটা কি ক্ষমা নাকি পুরস্কার? ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন নীতিমালা: কিউআর কোড ও নির্দিষ্ট রুটে চলবে ইজিবাইক দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রামপালের শিশু জোবায়েরের চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা: রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ র‌্যাব ও সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে প্রতারণা এবং এক স্কুল ছাত্রত্রীকে ধর্ষণ, খুলনার পারভেজ মোংলায় গ্রেপ্তার “রুচির দুর্ভিক্ষ” নাকি “তৈলাক্ত বাঁশের রিলে রেস”? তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পদায়ন নিয়ে আলোচনা-সমালোচনা

চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল, গুলি-কার্তুজ ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; ৩ জন গ্রেফতার

M,A Salam / ৬৯ ০০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

খুলনা মহানগরীতে সংঘটিত চাঞ্চল্যকর মোঃ ইসমাইল শেখ (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা সদর থানা পুলিশ।
গত ৩১ জুলাই ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০০.০৫ ঘটিকায় খুলনা সদর থানাধীন মহির বাড়ি বড় খালপাড় ব্রিজের পশ্চিম পাশে মোঃ ইসমাইল শেখ (৩৫)-কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
ঘটনার পরপরই খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকায় হত্যা মামলার ১নং এজাহারনামীয় আসামি মোঃ ফারদিন খান (২৪)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি মোঃ রায়হান মোল্লা (২৪) ও মোঃ সাইফুল হাওলাদার (২৪)-কে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধারঃ-
১। ০১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ০৩ রাউন্ড গুলি
২। ০৩টি তাজা শর্টগানের কার্তুজ
৩। বিভিন্ন মোবাইল অপারেটরের ০৯টি সিমকার্ড
৪। B-COMPANY গ্রুপের সদস্যদের ব্যবহৃত ০৫টি গেঞ্জি (যার সামনের পাশে ইংরেজীতে B-COMPANY এবং সিংহের মাথার লোগো আছে, পিছনে দোয়া মে ইয়াদ রাখনা, সৌজন্যে নবাব লেখা আছে (যাহা B-COMPANY গ্রুপের সদস্যগণ লোগো চিহ্ন হিসাবে ব্যবহার করে)।
৫। ০৩টি কপালে ব্যবহারের উপযোগী সার্চলাইট
৬। ০১টি কালো রঙের কলেজ ব্যাগ
৭। ০১টি চামড়ার ছোট পার্স
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজের ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলায় গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। এ সংক্রান্ত আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য যে, আসামী মোঃ ফারদিন খান(২৪) এর বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও অন্যান্য মামলা সহ সর্বমোট ০৭(সাত) টি মামলা, আসামী মোঃ রায়হান মোল্লা(২৪) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং আসামী মোঃ সাইফুল হাওলাদার(২৪) এর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।
হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা, সহযোগী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
অপরাধ যতই পরিকল্পিত হোক, অপরাধী যতই সংঘবদ্ধ হোক আইনের দীর্ঘ হাত তাকে খুঁজে বের করবেই।
জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের অভিযান অব্যাহত থাকবে। খুলনা মহানগর পুলিশ
“নিরাপদ নগরী • জনগণের আস্থা • আইনের শাসন”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা