• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
বটিয়াঘাটায় জমি দখলে বাধা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট! স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা রূপসায় যুবককে গু-লি করে হ-ত্যা ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪ প্রানের ঝুকি নিয়ে ৩০ বছরে ১০ হাজারের বেশি সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত করেন শরণখোলার শামছু!অভাব অনাটনে চলছে দিন।সরকারি স্বীকৃতি বা আর্থিক সহায়তা চান শামছু! রামপালে চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া অসহায় রেহানার পাশে প্রতিমন্ত্রী, মিলল ঘর-খাদ্য-অর্থ সহায়তা

খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম

M,A Salam / ৯৩ ০০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
Oplus_131072

খুলনা নগরীর লবণচড়া এলাকায় দিনদুপুরে সশস্ত্র হামলায় আরিফ সিকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রকাশ্যে গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এ হামলার ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরিফ সিকদার লবণচড়া থানার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত আরিফের ভাই সজীব সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যাকে ফ্যাসিস্ট সরকার বলতাম, সেই সময়েও এভাবে প্রকাশ্যে গুলি ও কোপাকুপির ঘটনা এতটা ছিল না। এখন বৈধ নির্বাচিত সরকারের আমলে কেন সহিংসতা বাড়ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, সেটাও প্রশ্নের মুখে।

লবণচড়া থানার ডিউটি অফিসার এসআই তমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

পুলিশ জানায়, হামলার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর চরম উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা