• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
বটিয়াঘাটায় জমি দখলে বাধা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট! স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা রূপসায় যুবককে গু-লি করে হ-ত্যা ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪ প্রানের ঝুকি নিয়ে ৩০ বছরে ১০ হাজারের বেশি সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত করেন শরণখোলার শামছু!অভাব অনাটনে চলছে দিন।সরকারি স্বীকৃতি বা আর্থিক সহায়তা চান শামছু! রামপালে চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া অসহায় রেহানার পাশে প্রতিমন্ত্রী, মিলল ঘর-খাদ্য-অর্থ সহায়তা

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

M,A Salam / ৯০ ০০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার শেখ খায়রুল ইসলাম

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার।সভায় বক্তব্য দেন কপিলমুনি প্রেসক্লাবের এইচ এম সফিউল ইসলাম হাজরা, জিএম আসলাম হোসেন ও শেখ দ্বীন মাহমুদ। কপিলমুনি সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন এম আজাদ হোসেন, জিএম ইমদাদ এবং পলাশ কর্মকার।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শিল্পী রায় সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় ফ্যাসিলিটেটর মো. রাকিবুল ইসলাম, সঞ্জয় দাশ, প্রকাশ দাশ ও নাদিয়া সুলতানাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষে হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা