• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Headline
বটিয়াঘাটায় জমি দখলে বাধা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট! স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা রূপসায় যুবককে গু-লি করে হ-ত্যা ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪ প্রানের ঝুকি নিয়ে ৩০ বছরে ১০ হাজারের বেশি সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত করেন শরণখোলার শামছু!অভাব অনাটনে চলছে দিন।সরকারি স্বীকৃতি বা আর্থিক সহায়তা চান শামছু! রামপালে চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া অসহায় রেহানার পাশে প্রতিমন্ত্রী, মিলল ঘর-খাদ্য-অর্থ সহায়তা

বটিয়াঘাটার পুটিমারি গ্রামে আদালতের আদেশ অমান্যের অভিযোগ জমিতে নির্মাণকাজ,

M.A Salam / ১০১ ০০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বটিয়াঘাটা (খুলনা):

‎খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুটিমারী গ্রামে আদালতের আদেশ অমান্য করে মোঃ কামাল ব্যাপারি বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকাবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছে।
‎অভিযোগকারী ছালমা বেগম ও মো. জামাল (পিতা– সোরাফ ব্যাপারী) জানান, জমি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ মো. কামাল ব্যাপারী, মো. কামরুল ব্যাপারী (পিতা– সোহরাব ব্যাপারী) এবং মো. সোহরাব ব্যাপারী (পিতা– মৃত রহমান ব্যাপারী) আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে পাকাবাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
‎তাদের আরও অভিযোগ, প্রতিদিন গভীর রাতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে বাড়ির আশপাশে ঘোরাফেরা করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যরা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তারা আদালতের আদেশ বাস্তবায়ন, নির্মাণকাজ বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
‎এ বিষয়ে অভিযুক্ত মো. কামাল ব্যাপারী বলেন, “জমি নিয়ে আদালতে করা অভিযোগ খারিজ হয়েছে। জমিটি আমাদের নিজস্ব মালিকানাধীন, তাই আমরা আইনগতভাবেই নির্মাণকাজ করছি।” তিনি আরও জানান, তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এবং বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
‎উল্লেখ্য, উভয় পক্ষই জমির মালিকানা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করছেন। বিষয়টি আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনের বিবেচনাধীন। অভিযোগ ও পাল্টা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা