• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
বটিয়াঘাটায় জমি দখলে বাধা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট! স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা রূপসায় যুবককে গু-লি করে হ-ত্যা ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪ প্রানের ঝুকি নিয়ে ৩০ বছরে ১০ হাজারের বেশি সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত করেন শরণখোলার শামছু!অভাব অনাটনে চলছে দিন।সরকারি স্বীকৃতি বা আর্থিক সহায়তা চান শামছু! রামপালে চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া অসহায় রেহানার পাশে প্রতিমন্ত্রী, মিলল ঘর-খাদ্য-অর্থ সহায়তা

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ

M.A Salam / ১২১ ০০ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো: হাছিব সরদার, মোংলা প্রতিনিধি: প্রায় পাঁচ বছর ধরে নির্বাচন না হওয়ায় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের

(রেজি নং-১৯৫৭) নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দ্রুত তফসিল ঘোষণা করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

সোমবার বিকেলে মোংলা বন্দর সিবিএ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ তলবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, এতে প্রায় ৫৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা, খুলনা ও হিরণ পয়েন্টসহ বিভিন্ন ইউনিটের কর্মচারীরা ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলীকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগকে সদস্যসচিব এবং ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা (আয়) মো. নিয়ামুর রহমানকে সদস্য করা হয়।

নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জুলফিকার আলী বলেন, “সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব কর্মচারীদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে। নির্বাচন পরিচালনা কমিটি সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।”

সভায় বক্তারা বলেন, ২০২১ সালে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলেও বিভিন্ন মামলা, আদালতের আদেশ ও প্রশাসনিক জটিলতার কারণে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে কর্মচারী সংঘের কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। তাদের অভিযোগ, এ পরিস্থিতিতে সাধারণ সদস্যরা সাংগঠনিক অধিকার ও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল কর্মচারী সংঘের প্রয়োজন। তাই গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা