নগরীর হরিণটানা থানার মোস্তর মোড় এলাকায় এক নারীর অভিযোগের পর সামনে এসেছে চাঞ্চল্যকর এক হ-ত্যার তথ্য। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া এক ইজিবাইক চালকের মাটিচাপা লা-শ উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১২ জুলাই এক নারী থানায় লিখিত অভিযোগ করে দাবি করেন, রমজান মাসে তিনি ও তার স্বামী মিলে মারুফ নামে এক ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হ-ত্যা করেন। পরে ম-র-দে-হ বাড়ির সামনের আঙিনায় মাটিচাপা দেওয়া হয়।
অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে খননকাজ শুরু করে। তবে টানা বৃষ্টির কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযোগে নি-হতের নাম মারুফ উল্লেখ করা হলেও তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ম-র-দে-হ উদ্ধার, পরিচয় শনাক্ত এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।