• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
বটিয়াঘাটায় জমি দখলে বাধা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট! স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা রূপসায় যুবককে গু-লি করে হ-ত্যা ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪ প্রানের ঝুকি নিয়ে ৩০ বছরে ১০ হাজারের বেশি সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত করেন শরণখোলার শামছু!অভাব অনাটনে চলছে দিন।সরকারি স্বীকৃতি বা আর্থিক সহায়তা চান শামছু! রামপালে চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া অসহায় রেহানার পাশে প্রতিমন্ত্রী, মিলল ঘর-খাদ্য-অর্থ সহায়তা

আদালতে নেওয়ার পথেই ফিরিয়ে এনে আসামি ছেড়ে দিল বন বিভাগ , তদন্তের দাবি

Reporter Name / ৯৬ ০০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন এলাকায় অবৈধভাবে কাঁকড়া শিকারের অভিযোগে আটক ২ ব্যক্তিকে আদালতে নেওয়ার পথে আবার ফিরিয়ে এনে মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্মার্ট পেট্রোলিং টিম অবৈধভাবে কাঁকড়া শিকারের সময় রাত আনুমানিক ১১ টায়  জাহাঙ্গীর ও মারুফ বিল্লাহ নামে দুই ব্যক্তিকে সোনাখালী এলাকা থেকে আটক করে। পরে তাদের কলাগাছি টহল ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এরপর ধৃত দুই ব্যক্তিকে কলাগাছি থেকে বুড়িগোয়ালিনী স্টেশনে নেওয়া হয়। সেখান থেকে আদালতে (কোর্টে) পাঠানোর উদ্দেশ্যে রওনা দেওয়া হলেও, মাঝপথ থেকে আবার তাদের বুড়িগোয়ালিনীতে ফিরিয়ে আনা হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, পরে সিআর (কোর্ট কেস) প্রক্রিয়ার মাধ্যমে ওই আসামিদের মুক্তি দেওয়া হয়। এ সময় কলাগাছি টহল ফাঁড়ির ফরেস্টার শুলজ কুমার দ্বীপ উপস্থিত ছিলেন বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে আসামিদের কেন আদালতে নেওয়ার পথে ফিরিয়ে আনা হয়েছিল, কী কারণে তাদের মুক্তি দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না—এসব বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের এসিএফ  সুন্দরবনের কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে বন বিভাগের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে। এ বিষয়ে সদর  এসিএফ বলেন, বিষয়টা আমার জানা নেই,,তবে আমি বিষয়টি খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা