• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

“একটাই লক্ষ্য হতে হবে দক্ষ—নার্সিং শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০২৬। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই জব ফেয়ারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সাইফুজ্জামান এবং খুলনা নার্সিং কলেজের অধ্যক্ষ সহেলী মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, খুলনার অধ্যক্ষ মোসাঃ তানজিলা খাতুন।
জব ফেয়ারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করে।
ফেয়ারে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নিয়োগদাতা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা সরাসরি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং চাকরির সুযোগ, প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, খুলনা। এতে আর্থিক সহায়তা প্রদান করে ASSET Project, The World Bank এবং IBRD IDA World Bank Group।
উল্লেখ্য, এ ধরনের জব ফেয়ার নার্সিং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা