• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

খুলনার রূপসা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসার্স ক্লাব কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা।

সভায় গ্রাম আদালতের মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি, নিষ্পত্তিকৃত মামলার নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক প্রতিবেদন প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা, তফসিলের প্রথম অংশে ফৌজদারি এবং দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয়সহ গ্রাম আদালতের কার্যক্রম ও সদস্যদের দায়িত্ব-কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান, উপজেলা সমন্বয়কারী, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্প।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা