• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline
গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা।

বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

খুলনা ভিশন ডেক্স / ১৬২ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন–সমর্থিত গ্রুপ এবং বিএনপির স্বতন্ত্র (বিদ্রোহী) ঘোড়া প্রতীকের প্রার্থী এম এ এইচ সেলিম–সমর্থিত গ্রুপের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে ধারালো নিয়ে দুপক্ষ নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাকির হোসেন-সমর্থিত গ্রুপের মিরাজ শিকদার (৩৫), হাবিবুর শিকদার (৩৭), হোসাইন বেপারী (২৫) ও ইমরান (২৫) এবং সেলিম-সমর্থিত গ্রুপের ওসমান সরদার (৩৫) ও সালাম সরদারকে (৫৮) উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে।
আহতদের মাঝে হাবিবুর শিকদার, মিরাজ শিকদার ও ওসমান সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনায় স্থানান্তর করেছেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এর ইএমও ডা. শেখ আদনান হোসেন বলেন,আজ সন্ধ্যার দিকে মারামারির ঘটনায় আহত কয়েকজন রোগী পরপর আমাদের হাসপাতালে আসে। যাদের আঘাত তুলনামূলক কম, তাদের এখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর যাদের অবস্থা আশঙ্কাজনক বা সংকটাপন্ন, তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
বাগেরহাট কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাগেরহাট ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী স্থানীয় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা