আজ
|| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬
মোঃ ইমরান হোসেন (খুলনা) প্রতিনিধি:
খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বটিয়াঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খায়রুল ইসলাম খান জনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী তাঁর ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে হামলা মাইক ছিনতাইয়ের অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি জয়পুর গ্রামে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে আলাদা করে দেয়।
বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.