• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

শিক্ষা ও আন্দোলনের অনন্য কণ্ঠস্বর ঝলক কান্তি চক্রবর্তীর জন্মদিন শ্রীমঙ্গলে পালিত

খুলনা ভিশন ডেক্স / ১১৬ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

শ্রীমঙ্গলে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী–এর আজ শুভ জন্মদিন উপলক্ষে নানা শ্রেণি–পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে অবদান রেখে আসা ঝলক কান্তি চক্রবর্তী একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। অধ্যক্ষ হিসেবে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক–শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি হিসেবে তিনি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চলমান অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ তাঁর দৃঢ়তা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।
শিক্ষার্থীদের অনেকেই বলেন, যাঁরা তাঁকে শিক্ষক (ওস্তাদ) হিসেবে পেয়েছেন, তাঁরা জীবনে সত্যিই ভাগ্যবান। জন্মদিনে শুভানুধ্যায়ীরা শিক্ষা ও সমাজ গঠনে তাঁর অবদান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা