• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

খুলনা মহানগরীর সদর থানাধীন বাগমারা খানজাহান আলী রোডে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নয়ন হাওলাদার (২৯) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে খানজাহান আলী রোডে দুলালের দোকানের সামনে ১৫–২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ করে নয়ন হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কব্জির নিচে এবং পিঠের মাঝখানে কুপিয়ে গুরুতর জখম করে।

আহত নয়ন হাওলাদার বাগমারা এলাকার মোঃ ফারুক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একটি রঙের দোকানে কর্মরত ছিলেন।

পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৭টা ৫৫ মিনিটে তাকে সার্জারি (১১ ও ১২) ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা